নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা এলাকায় অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা কৌশলে অটোচালককে অজ্ঞান করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।