• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৩ দিনের ছুটি পাচ্ছে কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ-উল-ফিতর, শব-ই-কদর, জুমাতুল বিদা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ের জন্য বন্ধ থাকবে।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ২৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ মোট ১৪ দিন বন্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিনের ছুটি থাকবে।

এদিকে, ৮ মার্চের আগের দুই দিন এবং ২৬ মার্চের পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন।

আবাসিক হলের বিষয়ে জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরপরই আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হবে। তবে কোনো শিক্ষার্থীর বিশেষ প্রয়োজনে হলে অবস্থান করতে হলে রেজিস্ট্রারের খাতায় স্বাক্ষর করে থাকতে পারবে এবং হলের গার্ডকে পরিচয় দিয়ে হলে প্রবেশ করতে হবে।

তিনি আরও জানান, হলের পেছনের গেইটটি সাধারণত বন্ধ থাকবে। তবে প্রয়োজন হলে বা শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে হল গার্ড সেটি খুলে দেবে।

এদিকে, এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও বন্ধ থাকবে বলে পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে অন্যান্য বছরের মতো প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাস সার্ভিস চালু রাখা হতে পারে।

৬ ও ৭ মার্চ তথা শুক্রবার ও শনিবার অতিরিক্ত বাস সার্ভিস চালু থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, বড় ছুটির আগে বা পরে যদি শুক্রবার ও শনিবার পড়ে, সেগুলোও সাধারণত ছুটির অংশ হিসেবে ধরা হয়। তাই ওই দিনগুলোতেও বাস সার্ভিস বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category