নেত্রকোণার উত্তর সাতপাই বিএডিসি গেইট সংলগ্ন এলাকায় গতরাতে স্থানীয়দের হাতে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে এরশাদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত দোকানে বসবাস করছিলেন। তার চলাফেরা ও আচরণ অনেকটা ভারসাম্যহীন ব্যক্তির মতো হওয়ায় এতদিন স্থানীয়রা বিষয়টি গুরুত্ব দেননি। তবে এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক চুরির ঘটনা ঘটায় তাকে নিয়ে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় গতরাতে তার অবস্থানস্থলে গিয়ে কথা বলতে গেলে সেখানে তালা খোলার রড, কোড়াবাইরা, প্লাস, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে তার একটি বস্তা খুলে নগদ টাকা, ট্যাব, ট্রিমার, ঘড়ি, মোবাইল চার্জার, সিগারেটের প্যাকেটসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি। এমনকি তার নাম-পরিচয়ও নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে উপস্থিত স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া সামগ্রীগুলোর মধ্যে কারও মালিকানাধীন কোনো জিনিস থাকলে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তা শনাক্ত করে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তবে এসব সামগ্রী চুরি করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব।