দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাজধানীর ধানমণ্ডির আবাহনী মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার, সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ছবি: দীপু মালাকার