• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

কীটনাশক দিয়ে মাসকালাই ফসল নষ্টের অভিযোগ, ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

লিটন সরকার (রৌমারী) কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে মাসকালাই ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আবদুর রহমান (৭০)। অভিযোগে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে চিলমারী উপজেলার অষ্টিমেরচর এলাকায় এ ঘটনা ঘটে। আবদুর রহমানের দাবি, রায়সূত্রে তিনি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি ভোগদখল করে আসছেন। জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

অভিযোগে বলা হয়, চলতি মৌসুমে বিরোধপূর্ণ প্রায় ৩ একর ৭০ শতক জমিতে মাসকালাই চাষ করেন আবদুর রহমান। ঘটনার আগে অভিযুক্তদের একজন কীটনাশক প্রয়োগ করে ফসলের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে গত ১২ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধ হয়ে স্প্রে মেশিনের সাহায্যে জমিতে আগাছানাশক প্রয়োগ করেন বলে অভিযোগ করেন তিনি। এতে জমিতে থাকা মাসকালাই গাছের ব্যাপক ক্ষতি হয়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মো. সোনা মিয়া সোনাল (৪৫), মো. ছাকাত আলী (৫৯), মো. শুকুর আলী (৫০), মো. ক
নারুল ইসলাম চান মিয়া (৩২), মো. রুবেল মিয়া (৩২), মো. শামীম মিয়া (৩৭), মো. শাহিন মিয়া (৩৪), মো. শফিকুল ইসলাম শফিক, মো. চাঁন মিয়া (৩২) ও মোছা. মাজেদা বেগম (৩৫)।

অভিযোগে তাঁদের সবার ঠিকানা পূর্ব নটারকান্দি, থুষমারা থানা, কুড়িগ্রাম বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জাইদুল ইসলাম বলেন, রাতের আঁধারে প্রায় ৩ একর ৭০ শতক জমিতে কীটনাশক বা বিষ প্রয়োগ করে মাসকালাই ফসলের ক্ষতি করা হয়েছে। এতে আবদুর রহমানের পক্ষ ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category