• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি / ৬০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

কোমলমতি শিশু শিক্ষার্থীদের উৎসাহিত, মেধা বিকাশে অনুপ্রাণিত করতে কুড়িগ্রামের উলিপুরে উপজেলার মোট ৪৯ জন শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি- ২০২৫ প্রদান করা হয়।
২২ জুন সোমবার সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ফুল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ। আরো উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিক, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের সহ উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন গণমাধ্যম কর্মী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফিয়া তাসনিম বলেন, এই বৃত্তির জন্য আমি অনেক পড়াশোনা করেছি। বৃত্তি পেয়ে আমি খুব খুশি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।
অভিভাবক আ. আউয়াল আলী বলেন, আমার ছেলে ফুল শিক্ষাবৃত্তি পেয়েছে। ইউএনও স্যারের উপস্থিতি শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহিত হবে। এরকম আয়োজন আরো বেশি বেশি হওয়া দরকার। ফুলকে ধন্যবাদ
ইউএনও এ. টি.এম. আরিফ বলেন, এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম ফাইট আনটিল লাইট ( ফুল) দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম অঞ্চলে খুব ভালো ভালো কাজ করছে। এই ভালো কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হল আজকের এই ফুল শিক্ষা বৃত্তি প্রদান। এই ফুল শিক্ষা বৃত্তির মাধ্যমে সত্যিই শিক্ষার্থীরা আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হবে। আমি ফুল এর মঙ্গল কামনা করছি ।
উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল জানান, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ফুল শিক্ষাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ফুল কুড়িগ্রাম অঞ্চলে দীর্ঘ দিন ধরে সমাজ উন্নয়নে অসাধারণ কাজ করে যাচ্ছে। ফাইট আনটিল লাইট ( ফুল) এর নির্বাহী পরিচালক আ. কাদের আমার ছাত্র। ফুল এর কার্যক্রম দেখে ও জেনে আমি গর্বিত।
ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ফাইট আনটিল লাইট ( ফুল) ২৯ বছর ধরে কুড়িগ্রাম অঞ্চলে টেকসই শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সহ বিবিধ জনকল্যাণমূলক কাজ করে আসছে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মিলিত সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category