• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামে দেশীয় অস্ত্রসহ দম্পতি আটক, মাদক ও নারী ব্যবসার অভিযোগ

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভানুরভিটা এলাকায় দেশীয় অস্ত্রসহ এক দম্পতিকে আটক করেছে এলাকাবাসী। আটককৃতরা হলেন মোঃ বাচ্চু মিয়া ও তার স্ত্রী মোছাঃ জোসনা বেগম। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা, অস্ত্র চোরাচালান ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, এর আগেও কয়েক দফা গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা কোনো ধরনের সতর্কতা মানেননি। বরং বিভিন্নভাবে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সন্দেহজনক চলাফেরার সময় এলাকাবাসী তাদের আটক করে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category