• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধি: / ২২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দেশের মানুষের কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। দলীয় স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে পৌঁছে। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভা।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে রাজনীতি করে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে থাকা বিভেদ ও দ্বিধা-দ্বন্দ্ব দূর করে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পথসভায় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক বক্তব্য দেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তৃণমূলই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। তাই দলের সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। জনগণের সমস্যা ও প্রত্যাশার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বানও জানান তারা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বিএএস, বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেকসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে কুড়িগ্রাম শহরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নেতা-কর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও নিবিড় করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category