কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় সংগঠনটির জেলা কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠনটি দোয়া মাহফিলে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত রোগমুক্তি ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ও তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল প্রমুখ।
অনুষ্ঠানে এনসিপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।