• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বৃহস্পতিবার (২৮ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ মে) রাত ১১টা ৫০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল কুড়িগ্রাম সদর উপজেলার চরভগবতিপুর নদীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category