• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল বাংলাদেশে তৈরি ‘Pragati v1’ চিপ: সেমিকন্ডাক্টরে নতুন ইতিহাস গড়ল BUET ১৩ বছর বয়সী মায়ের কোলে ৭ মাসের সন্তান পুলিশের অভিযানে নাগেশ্বরীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ইজিবাইক

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেলের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি ব্যানারের মাধ্যমে যে অভিযোগ ও প্রচারণা চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

প্রতিবাদকারী নেতাকর্মীদের দাবি, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটিকে রাজনৈতিকভাবে বিতর্কিত ও জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং এগুলো দলীয় ঐক্য নষ্টের অপচেষ্টা।

তারা বলেন,দুঃসময়ে কুড়িগ্রাম জেলা বিএনপিকে সংগঠিত রাখতে আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেলের ভূমিকা নেতাকর্মীদের কাছে সুপরিচিত। তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিকে দুর্বল করার লক্ষ্যেই এ ধরনের প্রচারণা চালাচ্ছে। তারা সকল নেতাকর্মীকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলের ঐক্য সুসংহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিবাদকারী নেতারা জানান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যানারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানানো হলেও, সেখানে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অপরদিকে, প্রতিবাদকারী নেতাকর্মীরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category