কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আব্দুল খালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রাব্বি, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলীসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও জেলার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।