• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জ যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি / ৪৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গোপালগঞ্জে কেন্দ্রীয় কালীবাড়ির উদ্যোগে শহরে প্রাণকেন্দ্র বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নেতৃত্বে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের করেন।

উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে শেষ করেন। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইহার আগে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা-অর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোহাম্মাদ হাবীবুল্লাহ,ষ্টাম ভেন্ডার ও জুয়েলারি দোকানের মালিক সঞ্জয় সিকদার সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পরে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষ হয়। এছাড়া জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামের আশ্রম ও মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category