কুড়িগ্রামের চিলমারী উপজেলার চর পাএ খাতা গ্ৰামের মশিউর রহমান এর ছেলে ফাইদুল ইসলাম (২১)কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে ।
চিলমারী হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। জানা যায়, হামিদুল ইসলাম পাশ্ববর্তী ডমপোর মোর এলাকার আশুরা বেগমের সহিত আলাপ-আলোচনার মাধ্যমে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। বিবাহ হওয়ার পর থেকে দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। ১বছর সংসার জীবনের কলহ শেষ পর্যন্ত গত ২ মাস আগে বিচ্ছেদে পরিনত হয়। সেই সুবাধে ১৬/০৮/২৬ইং রবিবার সকাল ১০.০০ঘটিকায় তাহার নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তি নানার বাড়ি ফাঁকা পেয়ে ঘরের মধ্যে এসে বিবাহ বিচ্ছেদকে সইতে না পেরে
ঘাস মারা ঔষধ বাসুডিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোক দেখতে পেয়ে তড়িঘড়ি করে আশংকা জনক অবস্থায় চিলমারী হাসপাতালে নিয়ে আসে।পরে চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হওয়ায় চিলমারী হাসপাতালে পুরুষ ওয়ার্ড ২০৩,বেড নং (৪) এ ভর্তি আছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।