জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে জুলাই শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা শহরের কলেজ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং পুলিশ সদস্যরা।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।