• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুড়িগ্রামে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গণে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’ — মামুনুল হক ‘আমার আর কোনো উপায় নেই’— ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের বিএনপি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না, আলোচনা করেই হবে সব সংস্কার’ — প্রতিমন্ত্রী মীর হেলাল ‘বিএনপি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না, আলোচনা করেই হবে সব সংস্কার’ — প্রতিমন্ত্রী মীর হেলাল আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা! রাইফেল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১ তিতুমীর কলেজে ছাত্রশক্তির ওপর ছাত্রদলের হা’ম’লা!

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

নেত্রকোণা জেলা প্রতিনিধি:কামরুন্নাহার সুইটি / ১০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোণা১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের ডেইট্টাখালী পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় সড়কের বিভিন্ন অংশ ও উপযুক্ত স্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category