• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীদের উদ্যোগে চরের মানুষের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়–এর পরিসংখ্যান বিভাগের একদল শিক্ষার্থী ও তাদের বন্ধুরা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির আনন্দ পৌঁছে দিতে গরু কোরবানির উদ্দেশ্যে দুর্গম চরের পথে যাত্রা শুরু করেন তারা। আয়োজকদের ভাষ্য, মানবতার দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ব্রহ্মপুত্রের বিচ্ছিন্ন চরের মানুষ অনেক সময় মৌলিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত থাকেন। তাই ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বন্ধুরা।
তারা বলেন, “মানবতার এই বন্ধন, বন্ধুত্বের এই দায়বদ্ধতা আর ভাগাভাগি করে নেওয়ার এই আনন্দই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। সবার সহযোগিতা ও দোয়ায় আমরা চরের মানুষের সঙ্গে কোরবানির আনন্দ ভাগ করে নিতে এগিয়ে চলেছি।”
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শহরের শিক্ষার্থীরা চরের মানুষের পাশে দাঁড়ানোয় তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
আয়োজকদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন মানুষও যেন অসহায় ও দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category