কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় জুলাই শহীদ গোলাম রাব্বানীর কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| স্থানীয় জাতীয় নাগরীক পার্টির (এনসিপি) আয়োজনে শুক্রবার জুমার নামাজ শেষে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের খামার গ্রামের রাব্বানীর কবর স্থানে এ জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়| এসময় জাতীয় নাগরীক পার্টির (এনসিপি) ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহাফুজার রহমান কিরন, নাগেশ্বরী উপজেলা আহ্বায়কে আলমগীর হোসেন ও কচাকাটা থানা আহ্বায়ক রাশেদ আল হাসান মানিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| দোয়া মাহফিল শেষে শহীদ গোলাম রাব্বানীর পরিবারের সাথে মতবিনময় করেন তারা| উল্লেখ্য শহীদ গোলাম রাব্বানী কেদার ইউনিয়নের খামার দাখিল মাদ্রাসার ছাত্র ছিলেন| ১৯ জুলাই ঢাকার বনশ্রীতে পুলিশের গুলিতে আহত হয়| পরে ২০ জুলাই চিকিৎসারত অবস্থায় তার মৃত হয়| ওই বছর রাব্বানী দাখিল পরীক্ষার্থী ছিলেন|