আজ ৯ মার্চ সোমবার নাগেশ্বরী উপজেলার, হাসনাবাদ ইউনিয়নের আল জামি’আতুল কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। এ কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক।
হাসনাবাদ ইউনিয়নের আল জামি’আতুল কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর উপদেষ্টা ডা মোঃ সাইদুর ইসলাম, সভাপতি মোঃ রাশেদ আহমেদ , সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মাসুদ খন্দকার প্রমূখ।
বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান— “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবা দানে” কে ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ মিজানুর রহমান সাহেব। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।