• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ

মোঃ দুর্জয় হাসান - কচাকাটা প্রতিনিধি / ১০০ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের Nageshwari উপজেলায় বইছে নির্বাচনী আমেজ। জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই চায়ের দোকান, আড্ডা ও জনসমাগমস্থলে শুরু হয়েছে প্রার্থী নিয়ে আলোচনা—কারা হচ্ছেন চেয়ারম্যান পদে প্রার্থী?
এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মরহুম সাবেক এমপি আ খ ম শহিদুল ইসলাম বাচ্চুর দ্বিতীয় পুত্র, কেদার ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নাগেশ্বরী উপজেলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি। আমি বিশ্বাস করি, তরুণ জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে সরাসরি জনগণের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সেই অনুভব থেকেই জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।”
স্থানীয়দের মতামত
এলাকার শ্রমজীবী, কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, কেদার ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান হিসেবে আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয়। অনেকেই জানান, তিনি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পাশে দাঁড়ান।
কেদার, কচাকাটা, বল্লভেরখাষ ও নারায়ণপুর ইউনিয়নের কয়েকজন ভোটার—ফারুক আহমেদ, মাইনুল ইসলাম, এরশাদ আলী, ফয়জার রহমান (১), ফয়জার রহমান (২) ও হবিবর রহমান—মত প্রকাশ করে বলেন, “তিনি আদর্শ সমাজ ও মাদকমুক্ত উপজেলা গঠনে কাজ করতে পারবেন বলে আমরা আশাবাদী।”
প্রতিশ্রুতি
আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ বলেন, নাগেশ্বরী উপজেলা দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে—
চিহ্নিত সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেবেন
মাদক ও সন্ত্রাস নির্মূলে জনসম্পৃক্ত উদ্যোগ নেবেন
উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category