• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন প্রথম ম্যাচকে স্বাগতম জানিয়ে দুর্গাপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ফিরে এসেছে সাদা ডানার অতিথি, বারোমাসিয়ায় শামুকখোলের মেলা রৌমারীতে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সন্তোষপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম দায়িত্ব থেকে অব্যাহতি আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের

সুমন চৌধুরী / ৩২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল হক। পৌরসভার সার্বিক উন্নয়ন এবং আধুনিক, বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া কামনা করছেন।
নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করছেন। এ সময় তিনি নাগরিকদের কাছে তার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এগুলো হলো— স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠন এবং স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
মোঃ আজিজুল হক বলেন, “নাগেশ্বরী পৌরসভাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও আদর্শ পৌরসভায় রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “পৌরবাসীর মূল্যবান ভোট ও সহযোগিতা পেলে নাগরিক সুবিধা বৃদ্ধি, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, সৎ, যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্ব নির্বাচিত হলে নাগেশ্বরী পৌরসভার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে। নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকায় সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category