• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের বাধার মুখেও সাঁথিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ‘রাত ১২টায় দেখা করলেই ফ্যামিলি কার্ড’—অভিযোগে আলোচনায় বিএনপি নেতা জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

‎নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন সদস্য সচিব জাহিদুল ইসলাম খান।

কুড়িগ্রাম প্রতিনিধি / ৫৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার অধীন ৭নং নেওয়াশী ইউনিয়ন বিএনপির ২৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

‎রোববার (২০ জুলাই ২০২৬) নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এবং সদস্য-সচিব মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎অনুমোদিত কমিটিতে মো. নুরুল আমিন সিদ্দিকীকে আহ্বায়ক এবং মো. জাহিদুল ইসলাম খানকে সদস্য-সচিব করা হয়েছে।

‎এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. আবু বক্কর সিদ্দিক (আবুল)এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আজিজার রহমান, শামছুল হক শামীম, আবু সুফি সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, শাহজালাল আলম, মফিজুল ইসলাম, আব্দুল মজিদ কন্ট্রাক্টর, আনোয়ার হোসেন ও আলহাজ আব্দুল লতিফ (লাল) দায়িত্ব পেয়েছেন।

‎এ ছাড়া সদস্য হিসেবে আলহাজ আব্দুল গনি, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী মেম্বার, আমিনুল ইসলাম ব্যাপারী, আবু বক্কর সিদ্দিক ভুঁইয়া, জাহাঙ্গীর আলম, শ্রী সন্তোষ চন্দ্র বর্মন, আব্দুস সাত্তার, গোলাম কিবরিয়া, ইদ্রিস আলী, শেখ মো. নিজাম, আহেদুল ইসলাম ও শহিদুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎স্মারকে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে নাগেশ্বরী উপজেলা বিএনপির নিকট অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে।

‎নাগেশ্বরী উপজেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটি ইউনিয়ন পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category