• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের বাধার মুখেও সাঁথিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ‘রাত ১২টায় দেখা করলেই ফ্যামিলি কার্ড’—অভিযোগে আলোচনায় বিএনপি নেতা জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নেত্রকোণার বারহাট্টা সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ যাত্রী গুরুতর আহত

নেত্রকোণা জেলা প্রতিনিধি: কামরুন্নাহার সুইটি / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নেত্রকোণার বারহাট্টা-নেত্রকোণা সড়কের কান্দোলিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালসহ নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category