• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ১০৩তম বিওটি সভায় দৈনিক করতোয়া সম্পাদককে সংবর্ধনা

সুমন চৌধুরী / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর ১০৩তম সভা ১৬ জুন ২০২৬ মঙ্গলবার বিকাল ৩টায় বিওটি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম সভাপতিত্ব করেন এবং বিওটি সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান সভা সঞ্চালনা করেন।
সভায় দৈনিক করতোয়া সম্পাদক ও বিওটি সদস্য মোঃ মোজাম্মেল হক লালুকে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রাখায় সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও সভায় বিওটির নতুন সদস্য হিসেবে ফাবিহা নওমি হুসাইনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিওটির ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুল রহমান, সিএসপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সরকার, বিওটি সদস্য মোঃ জাহেদুর রহমান, মোঃ নাসিরুন নবী, আয়শা বেগম, সোহরাব আলী খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, সৈয়দা রাকিবা সুলতানা প্রমুখ।
অনলাইনে যুক্ত ছিলেন প্রকৌ. মোঃ হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, ফয়জুন নাহার, ড. নিগার সুলতানা এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ।
সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার গৌতম কুমার ও সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category