নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের কুড়ালদেও গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
আজ ১৪ আগস্ট বাল্যবিবাহের অভিযোগের ভিত্তিতে ওই গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কন্যার চাচা বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১০ ধারা অনুযায়ী মুচলেকা প্রদান করেন।
এ ছাড়া স্থানীয় সাবেক ইউপি সদস্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ বাল্যবিবাহ বন্ধের বিষয়ে লিখিত অঙ্গীকার করেন। বিয়ের জন্য আয়োজিত প্যান্ডেল ও আলোকসজ্জাও গ্রামপুলিশের মাধ্যমে অপসারণ করে অনুষ্ঠানটি বন্ধ করা হয়।