• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে তেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদন / ১৩৯ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, বালারহাট বাজারে একটি ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ রেখে তেল মজুদ করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী রশিদুল ইসলামের দোকানে প্রায় ১১ হাজার ৯৩২ দশমিক ৫ লিটার তেল মজুদ পাওয়া যায়।
পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ী রশিদুল ইসলাম দাবি করেন, তিনি তেল মজুদ করেননি। অসুস্থতার কারণে সকালে চিকিৎসকের পরামর্শ নিতে পার্শ্ববর্তী লালমনিরহাটে গিয়েছিলেন। সেখানে থাকাকালীন জানতে পারেন তার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। পরে দ্রুত ফিরে এসে চিকিৎসার কাগজপত্র দেখালেও তাকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানে তেল মজুদের সত্যতা পাওয়া যায়। এজন্য ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে তাকে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category