• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের বাধার মুখেও সাঁথিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ‘রাত ১২টায় দেখা করলেই ফ্যামিলি কার্ড’—অভিযোগে আলোচনায় বিএনপি নেতা জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, সভাপতি সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলন শেষে সৈকত আরিফকে সভাপতি এবং ফারহানা মানিক মুনাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে একটি সদস্যপদ শূন্য রেখে মোট ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাতেমা রহমান বিথী ও মোহাব্বত হোসেন মিলন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জিন্নাত আরা সুমু ও সাকিবুল ইসলাম শাফিন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরমানুল হক ও আলামিন রহমান। অর্থ সম্পাদক হয়েছেন নাসিম খান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক পলাশ দে, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সজীব হোসেন এবং স্কুল বিষয়ক সম্পাদক নাদিম সিনা।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফাতেমা অনন্যা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম অপু, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক এবং মশিউর রহমান খান রিচার্ড।

নবনির্বাচিত নেতারা শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ গঠন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category