• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে এগোচ্ছে। তিনি বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার হলে বোঝা যাবে দেশে আইনের শাসন রয়েছে, অন্যথায় সেটি প্রশ্নবিদ্ধ হবে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানার উদ্দেশে অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনের বিচার, সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি সারা দেশে গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে হবিগঞ্জে মানুষের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার সময় তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, বিএনপি নেতা জি কে গউছের অনুসারীরা চেইন, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সারজিস আলম গুরুতর আহত হন, এনসিপির সদস্যসচিবের হাত ভেঙে দেওয়া হয় এবং দশম শ্রেণির এক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যায়। হামলাকারীরা ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম লুট করে এবং নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হলেও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে অবস্থান নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, মৌলভীবাজার থেকে রওনা হওয়ার পর পথে পুলিশ ব্যারিকেড, বালুবাহী ট্রাক দিয়ে রাস্তা বন্ধ এবং বিভিন্নভাবে তাদের বাধা দেওয়া হয়। এছাড়া তাদের পেছনে বিপুলসংখ্যক সশস্ত্র হামলাকারী অবস্থান করছিল বলেও অভিযোগ করেন তিনি।

মামলার বিষয়ে তিনি জানান, হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলা করেছেন। এতে ভিডিও ফুটেজে শনাক্ত ১১ জনকে নামীয় এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রংগনকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে বৃন্দাবন কলেজ ছাত্রদলের সেক্রেটারি আরিফুজ্জামান রিয়াদকে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “পুরো দেশের মানুষ ভিডিওতে এই হামলা দেখেছে। এখন দেখার বিষয়, তারেক রহমান বাংলাদেশে বিচার প্রতিষ্ঠার যে কথা বলেন, তা বাস্তবে কতটা কার্যকর হয়। এই ঘটনাই হবে একটি টেস্ট কেস।”

১৪৪ ধারা জারি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপিকে বিক্ষোভ করতে বাধা দেওয়া হলেও ছাত্রদল-যুবদল প্রকাশ্যে বিজয় মিছিল করেছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং রাতের মধ্যেই জিআর নম্বর দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। হামলার বিচার, ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপির আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category