• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদন / ৫৭ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঢাকা, ১৫ জুলাই: সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত সব গণমাধ্যমকে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সম্প্রতি কিছু নিবন্ধিত গণমাধ্যমে যাচাইবিহীন তথ্য, এআই-নির্মিত বিভ্রান্তিকর ছবি এবং অসত্য সংবাদ প্রকাশের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা ক্ষুণ্ন হচ্ছে।

তথ্য অধিদপ্তর বলেছে, কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই এবং ফ্যাক্ট-চেক নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেনামি, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করার জন্যও সব বৈধ গণমাধ্যমকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের নিবন্ধন ও ডিক্লারেশনের শর্তাবলি এবং প্রচলিত নীতিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।

সূত্র: তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category