• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ ঢাকা- যশোর মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ভারতে সাজা ভোগ শেষে রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির প্রত্যাবাসন গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়াড়ি বাদশার বাড়িতে ১৭ ফুট গাঁজা গাছ উদ্ধার

ভূরুঙ্গামারী প্রতিনিধি / ৮৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় জুয়া ও মাদক কারবারে জড়িত এক ব্যক্তির বাড়ি থেকে ১৭ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তির ছেলেকে আটক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলাম দুর্গম ইসলামপুর চরে অভিযান পরিচালনা করেন।

অভিযানে কৃষক ও মাদক কারবারি হিসেবে পরিচিত মো. বাদশা মিয়া (৫০), পিতা- মৃত তালেবুদ্দি, সাং- ইসলামপুর, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রামের বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযান চলাকালে বাদশা মিয়ার বাড়িতে অবস্থানরত তার ছেলে ফারুক (২০)-কে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, “মাদক কারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও পুলিশকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category