• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

ভূরুঙ্গামারীর মেধাবী মাছুমা আক্তারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উপজেলা প্রশাসনের শিক্ষা সহায়তা

ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি / ৬৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কৃতী শিক্ষার্থী মোছাঃ মাছুমা আক্তার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এই কৃতিত্বে পরিবার ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

জানা যায়, তিনি মোঃ মতিয়ার রহমানের কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী মাছুমা আক্তার ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির এ গৌরব অর্জন করেন।

এদিকে তার উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাছুমা আক্তারের এ সাফল্য ভূরুঙ্গামারী ইউনিয়নের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category