• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের বাধার মুখেও সাঁথিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ‘রাত ১২টায় দেখা করলেই ফ্যামিলি কার্ড’—অভিযোগে আলোচনায় বিএনপি নেতা জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন দায়িত্ব ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আবু বকর সিদ্দিক - ঢাকা প্রতিনিধি / ২৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সংসদের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই সাংবিধানিক বিধান অনুসারেই হাফিজ উদ্দিন আহমদ এ দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। সংবিধান অনুযায়ী, এখন ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।

এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের নতুন অধ্যায়ের সূচনা হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category