• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

রাষ্ট্রীয় অনুষ্ঠানে জেলা প্রশাসকের সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাষ্ট্রীয়, সরকারি ও কূটনৈতিক অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদকে ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স, ১৯৮৬’ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী নির্ধারিত রাষ্ট্রীয় মর্যাদা ও প্রটোকল নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, কূটনৈতিক অনুষ্ঠান, আসন বিন্যাস (Seating Arrangement), আনুষ্ঠানিক চিঠিপত্র এবং আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স’ অনুসারে যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

সরকারি ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী জেলা পরিষদের প্রশাসকদের অবস্থান ২৪ নম্বরে, যা জেলা প্রশাসকদের (ডিসি) সমমর্যাদার। ফলে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদও রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে এই মর্যাদা অনুযায়ী প্রটোকল ও আনুষ্ঠানিক সম্মান পাবেন।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক দায়িত্ব পালন করছেন। নতুন এ সরকারি নির্দেশনার মাধ্যমে সব জেলা পরিষদ প্রশাসকের রাষ্ট্রীয় মর্যাদাক্রম ও প্রটোকল যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category