উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প,প কর্মকর্তা ড: আব্দুর সামাদ, রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হায়দার আলী, রৌমারী মডেল প্রেসক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, রৌমারী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় রৌমারী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে রৌমারীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।