• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার ‘তথ্য জানি অধিকার মানি’-প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন! বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর

রৌমারীতে দূর্গা ষপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে ৪০০ শাড়ি কাপড় বিতরণ

লিটন সরকার (রৌমারী) কুড়িগ্রাম প্রতিনিধি / ৫৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও গরীবের মাঝে নতুন ৪০০পোশাক বিতরণ করেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

১৪ অক্টোবর দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় চার শতাধিক সনাতনী দুস্থ নারীর হাতে নতুন পোশাক তুলে দেন তিনি।চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বলেন, “সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। নতুন পোশাক পেয়ে যখন দুস্থ ও বিধবা নারীদের চোখে আনন্দ ও কৃতজ্ঞতার ঝিলিক ফুটে ওঠে, তখন সেটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

” তিনি আরও বলেন, এমন উদ্যোগ শুধু মানবিক চেতনা প্রদর্শন করে না, বরং সমাজে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।স্থানীয়রা জানিয়েছেন, এই আয়োজনের সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ মানবতার প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সবাই অনুষ্ঠানটি দেখেই মনে করেন, মানবিক সহমর্মিতা ও উৎসাহের মেলবন্ধন এমন সময় আরও স্পষ্ট হয়ে উঠে। অনেক নারী উপস্থিত থেকে জানান, নতুন পোশাক পাওয়ার আনন্দ তাদের জন্য এক নতুন উৎসবের অভিজ্ঞতা তৈরি করেছে।

এই উদ্যোগ শুধু দুর্গাপূজাকে আরও অর্থবহ করে তোলে না, বরং এলাকার সুবিধাবঞ্চিত নারী সম্প্রদায়ের জীবনে সরাসরি আনন্দ ও আশা বয়ে আনে। আব্দুর রাজ্জাকের মানবিক প্রয়াস সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা মানবতার মূল্য ও সামাজিক দায়বদ্ধতার অনুভূতিকে নতুনভাবে উজ্জীবিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category