• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

সব মামলায় খালাসের পর প্রায় ১০ মাস কারাভোগ শেষে মুক্ত সাংবাদিক সামছুল হক জনি

নিজস্ব প্রতিবেদন / ৪৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রায় ১০ মাস ৭ দিন কারাভোগের পর বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক সামছুল হক জনি। তিনি ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কারাগারে যান এবং ২০২৬ সালের ১২ জুলাই মুক্তি লাভ করেন।

জানা গেছে, তার বিরুদ্ধে মোট পাঁচটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল। পরিবারের সদস্য ও সমর্থকদের দাবি, একটি মামলায় জামিন বা আইনি অগ্রগতি হওয়ার কিছুদিন পরপরই নতুন করে আরও মামলা দেওয়া হয়। এ কারণে তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন।

সমর্থকদের অভিযোগ, সামছুল হক জনি দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট ও দখলদারির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন। তাদের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের চূড়ান্ত রায় বা স্বাধীন তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে।

কারামুক্তির পর সাংবাদিক সামছুল হক জনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তার মুক্তির খবরে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category