১০ নভেম্বরকে কেন্দ্র করে ঘোষিত ধর্মঘটের অপচেষ্টা প্রতিহত এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে রাজপথে অবস্থান নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা জনসাধারণের স্বাভাবিক চলাচল, জনজীবনের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করেন।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, কোনো অপশক্তির কাছে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা জিম্মি হতে পারে না। শান্তি, শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।