• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের বাধার মুখেও সাঁথিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ‘রাত ১২টায় দেখা করলেই ফ্যামিলি কার্ড’—অভিযোগে আলোচনায় বিএনপি নেতা জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১৪ বছরেই ধরেছিল সংসারের হাল, একমাত্র ভ্যান হারিয়ে দিশেহারা শাহাদৎ

নিউজ ডেস্কঃ / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই ১৪ বছর বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল কিশোর শাহাদৎ হোসেন। পিতৃহীন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে ঋণের টাকায় কেনা ব্যাটারিচালিত ভ্যান চালিয়েই চলছিল তার সংসার। কিন্তু যাত্রীবেশী প্রতারকদের ফাঁদে পড়ে একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা সে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায়। যাত্রীবেশে আসা দুই ব্যক্তি কৌশলে শাহাদতের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, শাহাদতের বাবার মৃত্যু হয় প্রায় পাঁচ বছর আগে ঢাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে। এরপর মা, দুই ভাইবোন ও বড় বোনকে নিয়ে তারা নাটোরের বাগাতিপাড়া উপজেলার শালাইনগর গ্রামে নানার বাড়িতে আশ্রয় নেয়। অভাবের কারণে পড়াশোনা বন্ধ করে সংসারের দায়িত্ব নেয় শাহাদৎ। বছরখানেক আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ৮০ হাজার টাকায় একটি ব্যাটারিচালিত ভ্যান কেনে। সেই ভ্যানের আয়েই চলছিল পরিবারের খরচ এবং মাসিক ৯ হাজার টাকার ঋণের কিস্তি পরিশোধ।

শাহাদৎ জানায়, মঙ্গলবার মালঞ্চি বাজার থেকে ৭০০ টাকা ভাড়ায় দুই যাত্রীকে বনপাড়ায় নিয়ে যায়। সেখানে পৌঁছে একজন যাত্রী একটি গলির ভেতর থেকে কার্টন আনার কথা বলে তাকে সঙ্গে নিয়ে যায়। পরে ভ্যানটি আনতে ফিরে এসে দেখে, অন্য ব্যক্তি ভ্যান নিয়ে পালিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে শাহাদতের মা জ্যোৎস্না খাতুন ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। পরে মা-ছেলে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জ্যোৎস্না খাতুন বলেন, ছেলের ভ্যান চালানোর আয়েই সংসার চলত। এখন ভ্যানও নেই, আয়ের পথও বন্ধ। ঋণের কিস্তি পরিশোধ ও সংসার চালানো নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতারকদের শনাক্ত করে ভ্যানটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস শাহাদতের পরিবারের পাশে দাঁড়ান। বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

ইউএনও দেবাশীষ বসাক বলেন, প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category