২নং বগাদানা ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেক-কে ইফতারের সময় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় জামাত-নেতা আবু সায়েদ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।