• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশনের ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি নিরাপত্তা ও সহনশীলতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নীতিপত্র হস্তান্তর ঈদের দাওয়াত খেতে এসে বাড়ির গেটের ছাদ ধসে প্রাণ গেল ১১ বছরের শিশুর। ডাক্তার সংকটে ধুঁকছে মাদারগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভোগান্তিতে এলাকাবাসী কুবিতে পূর্ণাঙ্গ আবাসন সুবিধা না থাকায় ভোগান্তি বেশি নারী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এমপি সালেহীর উদ্যোগ: ৬১ জন পাচ্ছেন আর্থিক অনুদান। কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুপারি ব্যবসায়ী নিহত, আহত ৩ নেত্রকোণার কেন্দুয়ায় রাতভর চেষ্টা করেও ঠেকানো গেল না ‘ষাঁড়ের লড়াই’ নামে জুয়ার আসর নেত্রকোণার কেন্দুয়ার মাসকায় অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ প্রতিদিন একটি কলা খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ১।

মোঃ লিটন হাসান - উলিপুর প্রতিনিধি / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি জমিতে খেলছিল চাচা-ভাতিজা রানা মিয়া ও লাবন্য মিয়া। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দুজনই বজ্রাঘাতে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে পথেই রানা মিয়ার মৃত্যু হয়। আহত লাবন্য মিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহতের চাচাতো ভাই রাজু মিয়া বলেন, “দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। হঠাৎ বজ্রপাত হলে দুজনই আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

এ ঘটনায় পশ্চিম আঠারপাইকা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category