• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
সন্তোষপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম দায়িত্ব থেকে অব্যাহতি আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভূরুঙ্গামারী – ঢাকাগামী বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। আয়োজনেঃ ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ। ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার চোরা-চালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লেংগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর রাজনীতিতে নতুন সমীকরণ: মিজানুর রহমান মিজানকে ঘিরে আলোচনা, পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশল? টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪ কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি

কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

কামরুন্নাহার সুইট - নেত্রকোণা প্রতিনিধি / ১৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন ২০২৬) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে জামাল মিয়া গুরুতর আহত হন।
পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত কার্যক্রম শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন মিয়া ঘটনার পর পালিয়ে যান। তবে তার স্ত্রী অজু আক্তারকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category