• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
ভুরুঙ্গামারীতে চালের ড্রামে লুকানো ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, কুখ্যাত মাদক ব্যবসায়ীর ছেলে জসিম আটক বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে এসকর্ট সেবার চাহিদা বৃদ্ধি, মানবপাচারের শঙ্কা কুড়িগ্রামে বাণিজ্য মেলা নিয়ে বিতর্ক, মেলা বন্ধের দাবিতে বিভিন্ন মহলের আপত্তি ফুটবলের বন্ধনে রংপুর–কুড়িগ্রাম, প্রাণবন্ত প্রীতি ম্যাচ অনুষ্ঠিত সবুজ কুড়িগ্রাম গড়তে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের উদ্যোগ কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে লুৎফুজ্জামান বাবরকে দেখতে চান নেত্রকোনা-৪ এর অনেক মানুষ বিশ্ব পরিবেশ দিবস ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলার ৫ বছর পূর্তি উদযাপন SACMO পদ বিলুপ্তির পথে: অনিশ্চয়তায় হাজারো DMF শিক্ষার্থী ও পেশাজীবী বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে এসকর্ট সেবার চাহিদা বৃদ্ধি, মানবপাচারের শঙ্কা

আন্তর্জাতিক ডেক্স / ১৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে এসকর্ট সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
আয়োজকদের ধারণা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় ১২ লাখ দর্শনার্থী নিউ ইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে ভ্রমণ করবেন। এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে বিভিন্ন সেবাখাতের পাশাপাশি এসকর্ট সেবার বুকিং ও অনুসন্ধানও বেড়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট সেবাদাতাদের কাছে দেশি-বিদেশি গ্রাহকদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
তবে এ পরিস্থিতিতে মানবপাচার ও অবৈধ কর্মকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো। মার্কিন ট্রেজারি বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (FinCEN) সতর্ক করে জানিয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ডের আড়ালে যৌন ও শ্রম পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
নিউ জার্সির আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন এবং বিভিন্ন অনুষ্ঠানস্থলে সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্বকাপকে ঘিরে একদিকে যেমন ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি এসেছে, অন্যদিকে মানবপাচার ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রশাসনও সতর্ক অবস্থান নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category