1. prothomtv81@gmail.com : Prothom Tv : Prothom Tv
  2. admin@prothomtvbd.com : admin : Prothom Tv
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

*নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়াপ্রার্থী তরুণ ও মেধাবী ছাত্রনেতা হানিফ আলি*

আবু হাসান আনসারি - নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পৌরসভা নির্বাচন সামনে রেখে নাগেশ্বরী পৌরসভায় ও বইছে নির্বাচনে আমেজ। জাতীয় নির্বাচনের পরেই শুরু হয়েছে পৌরসভা নির্বাচনের আলোচনা। মাঠ,ঘাট,বাজার সর্বত্রই আলোচনা কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী?নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে চমক লাগানো এক নাম সাবেক মেধাবী ছাত্রনেতা মোঃ হানিফ আলী। তিনি ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ -৫ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিবেদকের সাথে আলাপ কালে মোঃ হানিফ আলী বলেন নাগেশ্বরী পৌরসভার এক নং ওয়ার্ডের মানুষের সাথে আমি দীর্ঘদিন সুখে দুখে পাশে ছিলাম এবং আছি। আমি ১ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলাম এবং বর্তমানে ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বিএনপির রাজনীতি যখন কঠিন ছিল ঠিক তখনই আমি ২০১৪ সালে ছাত্রদল ছেড়ে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। অদ্যাবধি উক্ত পদেই সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। আমার ওয়ার্ডের একজন ব্যক্তিও বলতে পারবেনা আমি কাহারো সাথে রাজনৈতিক পদ ব্যবহার করে অন্যায় বা খারাপ আচরণ করেছি। আমি দীর্ঘ ১০ বছর আমার এলাকা এবং এলাকার বাহিরের অনেক ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়াইয়েছি।ওয়ার্ডের শত শত অভিভাবক ও আমার প্রানের ছাত্র-ছাত্রীদের সাথে রয়েছে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। তাছাড়া ছাত্রদল ও যুবদলের রাজনীতি করার সুবাদে ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে আমার পরিচিতি। ১ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা পূরণের জন্য ও বৈষম্য মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য নিয়ে আমি নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করব।
এলাকায় শ্রমজীবী,কৃষক, দিনমজুর,বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকের সাথে কথা বলে জানা যায় হানিফ আলী ১ নং ওয়ার্ডে সকল শ্রেণীর পেশার মানুষের কাছে একটি জনপ্রিয় নাম। তিনি অসহায় গরিব মানুষের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেন ও নিজের সাধ্যমত সহযোগিতা করে থাকেন। তিনি অনেক মেধাবী ছাত্র তাই তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন।
কুটি বাগডাঙ্গা বাগেরহাটের জিয়াউর রহমান, গুন্ডিচরের নুর আমিন, সরকারটারীর মোশারফ মিয়া,পীরবাড়ির আব্দুল মোত্তালেব সহ অনেক অভিভাবক জানান হানিফ দীর্ঘদিন আমাদের সন্তানদের লেখাপড়া করিয়েছেন। আমাদের অনেক উপকার করেছেন, অনেক মাস বেতন ছাড়াও বাচ্চাদের পড়াইছেন নির্বাচনে প্রার্থী হলে এরকম মেধাবী মানুষকেই আমরা ভোট দিব ইনশাআল্লাহ।
হানিফ আলী আরো জানান, পৌরসভা (ক)শ্রেণীর হলেও ১ নং ওয়ার্ডটি সবচেয়ে বেশি অবহেলিত। বিভিন্ন রকম উন্নয়ন হাতে ১ নং ওয়ার্ডটি বঞ্চিত। তাই আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আমি ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবো ইনশাআল্লাহ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
Copyright © All rights reserved© 2025 Prothom TV
Design By Raytahost