• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
৬৫ পিস ইয়াবাসহ আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল মাঠে ‘পিয়ার টু পিয়ার’ সেশন অনুষ্ঠিত ফুটবল উন্মাদনায় মুখর নেত্রকোণা সরকারি কলেজ, মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা **পুকুরে ডুবে শিশুর মৃত্যু** *ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা রংপুরে হাতুড়িপেটায় কর্মচারী নিহত, অভিযুক্ত আটক আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল মাঠে ‘পিয়ার টু পিয়ার’ সেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয় / ৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার সহিংসতা রোধ এবং শিশু অধিকার রক্ষায় শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী ‘পিয়ার টু পিয়ার’ (সমবয়সী শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়) সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে ‘স্পেস টু লিড’ প্রকল্পের আয়োজনে ঐতিহ্যবাহী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সেশনের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক এবং অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বাল্যবিয়ের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনে সার্বিক সহযোগিতা ও নেতৃত্ব দিয়ে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে নারী শিক্ষার প্রসার এবং শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএস খোকন এবং সাংবাদিক বৃন্দ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার আবুল হোসেন।

অপরাজেয় বাংলাদেশের ভূরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুনের প্রাণবন্ত সঞ্চালনায় সেশনে শিশু কারা, শিশুর বয়স ও অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধের আইনি ও সামাজিক উপায়, জেন্ডার সহিংসতা, শিশু নির্যাতন, বাল্যবিবাহের কুফল এবং জরুরি হেল্প ডেস্ক নম্বরসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, “এই পিয়ার টু পিয়ার সেশনের মাধ্যমে সমপর্যায়ের বা সমবয়সী অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করে বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।” তিনি আরও জানান, আগামী মাস থেকে সকল কিশোর-কিশোরীদের নিয়ে এই সেশনগুলো সরাসরি কমিউনিটি পর্যায়ে আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ‘অপরাজেয় বাংলাদেশ’ স্পেস টু লিড প্রজেক্টের কর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং স্বেচ্ছাসেবক হিসেবে নূর আলম সিদ্দিকী শান্ত ও সানজিদা রায়ান সাধনা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category