• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যালয়ে প্রেমের প্রস্তাব, তিন কিশোর থানায়, দুই ছাত্রী বহিষ্কার নেত্রকোণা পৌরশহরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৬৫ পিস ইয়াবাসহ আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল মাঠে ‘পিয়ার টু পিয়ার’ সেশন অনুষ্ঠিত ফুটবল উন্মাদনায় মুখর নেত্রকোণা সরকারি কলেজ, মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা **পুকুরে ডুবে শিশুর মৃত্যু** *ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি

চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

দুর্জয় হাসান / ২৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন, চরাঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ ১০ দফা দাবিতে পদযাত্রা, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ।

মঙ্গলবার (১৭ জুন) সকালে শহরের ঘোষপাড়ার সিংহ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরাঞ্চলের লাখো মানুষ এখনও উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে রয়েছে। চরবাসীর টেকসই উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র চর বিষয়ক মন্ত্রণালয় গঠন জরুরি।

তিনি আরও বলেন, “পার্বত্য অঞ্চলের জনগণ দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তাদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে। চরবাসীরাও প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করবে।”

সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল বলেন, প্রতিবছর নদীভাঙনে হাজার হাজার পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন।

বক্তারা অভিযোগ করেন, জাতীয় বাজেটে চরাঞ্চলের জন্য পৃথক বরাদ্দ না থাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থান খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। তাই চরবাসীদের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা ও পৃথক বাজেট বরাদ্দের দাবি জানান তারা।

পরে অন্নপূর্ণা দেবনাথ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন, নদীভাঙন ক্ষতিপূরণ ও পুনর্বাসন আইন প্রণয়ন, নদীশাসন প্রকল্প বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চরবাসীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বিভিন্ন চরাঞ্চল থেকে আগত নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category