• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যালয়ে প্রেমের প্রস্তাব, তিন কিশোর থানায়, দুই ছাত্রী বহিষ্কার নেত্রকোণা পৌরশহরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৬৫ পিস ইয়াবাসহ আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল মাঠে ‘পিয়ার টু পিয়ার’ সেশন অনুষ্ঠিত ফুটবল উন্মাদনায় মুখর নেত্রকোণা সরকারি কলেজ, মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা **পুকুরে ডুবে শিশুর মৃত্যু** *ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি

৬৫ পিস ইয়াবাসহ আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোণা সদর উপজেলা প্রতিনিধি: মার্জিন আফরিন মৌ / ২৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ঢাকার আশুলিয়ার পবনারটেক ও গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category