পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হেলাল আহমেদ, প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক মো. লুৎফর রহমান, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আইয়ুব আলী, ইউপি সদস্য রিপন, মাহাবুব, বিএনপি নেতা বাবলুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচিকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন বক্তারা।