• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যালয়ে প্রেমের প্রস্তাব, তিন কিশোর থানায়, দুই ছাত্রী বহিষ্কার নেত্রকোণা পৌরশহরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৬৫ পিস ইয়াবাসহ আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল মাঠে ‘পিয়ার টু পিয়ার’ সেশন অনুষ্ঠিত ফুটবল উন্মাদনায় মুখর নেত্রকোণা সরকারি কলেজ, মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা **পুকুরে ডুবে শিশুর মৃত্যু** *ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি

নেত্রকোণা পৌরশহরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

​নেত্রকোণা প্রতিনিধি: মাজিন আপরিন মৌ / ২৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

​নেত্রকোণা পৌরশহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা থানার মোড়। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ সড়কটির একাংশে একটি বড় গর্ত সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
​সরেজমিনে দেখা যায়, সড়কের বড় গর্তটি পথচারী ও যানবাহন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই গর্তের কারণে বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। রাতের বেলা বা অসাবধানতাবশত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।
​গর্তটিকে চিহ্নিত করার জন্য একটি গাছের ডাল ফেলে রাখা হয়েছে, যা দূর থেকেও তেমন একটা চোখে পড়ে না। ব্যস্ততম এই সড়কে এই ধরনের অব্যবস্থাপনা চলাচলকারী সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগজনক।
​স্থানীয়রা জানান, এলাকাটি শহরের প্রাণকেন্দ্রের কাছাকাছি হওয়ায় এখানে সবসময় জনসমাগম থাকে। তাই জীবনের ঝুঁকি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category