• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদন / ১৫২ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

নরসিংদী, ২৭ ফেব্রুয়ারি ২০২৬: নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আহম্মদ আলী দেওয়ানকে। এ ঘটনায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।
বহিষ্কৃত আহম্মদ আলী দেওয়ান সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। শুক্রবার রাত ১০টায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আপনার রাজনৈতিক কার্যকলাপ দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী এবং তা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হলো।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে আহম্মদ আলী দেওয়ান সালিশ বৈঠক আয়োজনের চেষ্টা করেছিলেন এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category