• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুড়িগ্রামে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গণে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’ — মামুনুল হক ‘আমার আর কোনো উপায় নেই’— ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের বিএনপি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না, আলোচনা করেই হবে সব সংস্কার’ — প্রতিমন্ত্রী মীর হেলাল ‘বিএনপি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না, আলোচনা করেই হবে সব সংস্কার’ — প্রতিমন্ত্রী মীর হেলাল আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা! রাইফেল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১ তিতুমীর কলেজে ছাত্রশক্তির ওপর ছাত্রদলের হা’ম’লা! ‘জুলাই নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার’—জামায়াত আমির

অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত, ভূরুঙ্গামারীতে বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মাইদুল ইসলাম: / ১৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পরিবেশনযোগ্য খাবারে মাছির উপস্থিতি পাওয়ায় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং পরিবেশনযোগ্য খাবারে মাছির উপস্থিতি পাওয়ায় ভোক্তা অধিকার আইনের আওতায় হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, “হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হোটেল ম্যানেজার হাসান আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category